Logo

ক্রেতা শূণ্য ১৭৪ কোম্পানির শেয়ার

holted
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ক্রেতাশূন্য হয়ে পড়েছে অধিকাংশ কোম্পানি। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৭৪ কোম্পানি ক্রেতা শূন্য হয়ে গেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য সূত্র মতে, এদিন সবচেয়ে বেশি ক্রেতা হারিয়েছে বস্ত্র খাতের কোম্পানি। এ খাতে ৫৮টি কোম্পানির মধ্যে ৪০টি কোম্পানি ক্রেতাশূন্য। আজ বীমা খাতের ৫৪টি কোম্পানির মধ্যে ২৭টি কোম্পানির ক্রেতা নেই।

শেয়ারবাজারে অন্যতম মৌলভিত্তির শেয়ার ব্যাংকিং খাতের শেয়ারে আগ্রহ নেই বিনিয়োগকারীদের। এ খাতের ৩৩ কোম্পানির মধ্যে ২৩ কোম্পানি এবং তালিকাভুক্ত ৩৬টি মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ২৩টিই ক্রেতাশূন্য। এদিকে ক্রেতাশূন্য রয়েছে প্রকৌশল খাতের ১৪ কোম্পানি, আর্থিক খাতের ১১টি, খাদ্য খাতের ৮টি, জ্বালানি খাতের ৬টি, বিবিধ খাতে ৫টি, ওষুধ খাতে ৭টি, টেলিকমিউনিকশন ও সিমেন্ট খাতে ২টি এবং কাগজ ও ট্যানারি খাতে ১টি করে কোম্পানি ক্রেতাশূন্য।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬