Logo

ভুল স্বীকার করল রুশ কর্তৃপক্ষ

ভারত সফর
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

আর্ন্তজাতিক ডেস্ক: ইউক্রেন যুদ্ধে বাধ্যতামূলক যোগদানের জন্য সেনা নিযুক্তির তালিকায় ভুল হয়েছে বলে স্বীকার করেছে রুশ কর্তৃপক্ষ।

সব ভুল শুধরানোর প্রতিশ্রুতি দিয়েছে তারা। শিক্ষার্থী, বয়স্ক এবং অসুস্থ মানুষকেও যুদ্ধে যোগদান করতে বলা হচ্ছে উল্লেখ করে রুশ নাগরিকদের বিক্ষোভের পর এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গেল ২১ সেপ্টেম্বর সেনা সমাবেশের ঘোষণা দেন।সামরিক বাহিনীর আপৎকালের জন্য মজুত সেনাদের কিছু অংশকে ডাকার নির্দেশ দিয়েছেন তিনি। এটিকেই ‘আংশিক সেনা নিযুক্তি’বলা হচ্ছে।পুতিন বলেন, যাদের যুদ্ধসংশ্লিষ্ট দক্ষতা আছে কিংবা সামরিক অভিজ্ঞতা আছে, শুধু তাদেরই ডাকা হবে।

সূত্র: খবর এএফপি।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬