Logo

দর কমল যেসব কোম্পানির

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১৩৭টির শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন সবচেয়ে বেশি শেয়ার দর কমল মেঘনা লাইফ ইন্সুরেন্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে কোম্পানিটি ক্লোজিং দর ছিল ৭১ টাকা ৮০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৬৪ টাকা ৪০ পয়সায়। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৭ টাকা ৪০ পয়সা বা ১০.৩০ শতাংশ কমেছে। এতে করে মেঘনা লাইফ ইন্সুরেন্স শেয়ার দর পতনের তালিকায় র্শীষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: আজিজ পাইপস ৮.৫৫ শতাংশ, জুট স্পিনার্স ৭.১৬ শতাংশ, নর্দার্ন জুট ৬.৪৬ শতাংশ, পেনিনসুলা হোটেল ৬.৪৪ শতাংশ, সী-পার্ল হোটেল ৬.২৫ শতাংশ, পেপার প্রসেসিংয় ৫.৯২ শতাংশ, মোজাফ্ফর হোসেন স্পিনিংয় ৫.৬১ শতাংশ, এসোসিয়েটেড অক্সিজেন ৫.৫৯ শতাংশ এবং ইনডেক্স এগ্রো ৫.৪৯ শতাংশ দর কমেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬