Logo

ডিএসইর শোকজের কবলে ইউনিক হোটেল

ইউনিক হোটেল
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিক হোটেল শেয়ারদর অস্বাভাবিকভাবে বেড়েছে বলে মনে করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

কোম্পানিটির শেয়ার দর বাড়ায় এর কারণ জানার জন্য শোকজ করেছে ডিএসই। জবাবে কোম্পানিটি জানায়, কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই এর শেয়ারদর বাড়ছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে গেল ৮ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার দর ছিল ৬৩ টাকা ৮০ পয়সা। ২৫ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার দর ৭৯ টাকা ২০ পয়সায় উন্নীত হয়। এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬