Logo

উৎপাদন শুরুর সিদ্ধান্ত আজিজ পাইপসের

আজিজ পাইপস
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আজিজ পাইপসের বোর্ড সভা কারখানায় উৎপাদন শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি আগামী মাসের প্রথম কর্মদিবস থেকে উৎপাদন শুরু করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য সূত্র মতে, এর আগে গেল বছরের ৮ নভেম্বর কোম্পানিটি কারখানা বন্ধের ঘোষণা দিয়েছিল। কোম্পানিটির ওয়ার্কিং ক্যাপিটাল, ব্যাংক লোন জটিলতা, আর্থিক সংকট কাঁচামাল এবং মূলধনের সংকটে উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল। প্রসঙ্গত, বর্তমানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজিজ পাইপসের শেয়ার ১৪৭ টাকা দরে লেনদেন হচ্ছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬