Logo

ব্লকে ৩ কোম্পানির বড় চমক

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ব্লক মার্কেটে মোট ৪৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট শেয়ার লেনদেন হয় ৯৬ লাখ ৯৯ হাজার ৩০টি । যার আর্থিক মূল্য ৫০ কোটি ৪৩ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে শেয়ার লেনদেনের তালিকায় প্রথম স্থানে রয়েছে ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লিমিটেড। কোম্পানিটির ৮ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। এদিকে দ্বিতীয় স্থানে রয়েছে বিডিকম অনলাইন লিমিটেড।

কোম্পানিটির ৭ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। এছাড়া তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা লিমিটেড। কোম্পানিটি ৭ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন করে।

অন্যন্য কোম্পানিগুলোর হলো:- সিটি ব্যাংক ৬ কোটি ৯০ লাখ টাকা, নিউ লাইন ক্লোথিং ১ কোটি ১৬ লাখ টাকা, সী পার্ল বীচ ৫ কোটি ৪২ লাখ ও স্কয়ার ফার্মা ১ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬