Logo

পুলসিরাত দেখবে বিউটি সার্কাস টিম

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

সম্প্রতি মুক্তি পাওয়া আলোচিত সিনেমা ‘বিউটি সার্কাস’টিম দেখবে যাবে প্রাচ্যনাট প্রযোজিত নাটক‘পুলসিরাত”। আগামীকাল সোমবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বাংলা‌দেশ শিল্পকলা একা‌ডেমীর পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়িত হবে নাটকটি।

ঐদিন দর্শক আসনে বসে নাটকটি উপভোগ করবেন ‘বিউটি সার্কাস‘ সিনেমার পরিচালক মাহমুদ দিদার, অভিনেত্রী জয়া আহসান, অভিনেতা ফেরদৌস আহমেদ, তৌকির আহমেদ, এ বি এম সুমন, শতাব্দী ওয়াদুদ, গাজী রাকায়েত, মনিসা অর্চিসহ পুরো টিম। নাটক শেষে তারা নাটক এবং চলচ্চিত্রটি নিয়ে দর্শকদের সঙ্গে আড্ডায় গ্রহণ করবেন।

‘পুলসিরাত’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, শাহরিয়ার সজীব, মনিরুল ইসলাম রুবেল, সাইফুল ইসলাম জার্নাল, চেতনা রহমান ভাষা প্রমুখ। সেট ডিজাইন করেছেন শাহীনুর রহমান, সংগীত পরিকল্পনায় নীল কামরুল, আলোক পরিকল্পনায় বাবর খাদেম।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬