Logo

মূল্য সংবেদনশীল তথ্য নেই বিডি থাই ফুডের

বিডি থাই ফুড
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বূদ্ধির পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে কারণ ডিএসই জানতে চাইলে এমনটিই জানায় কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য সূত্র মতে, সম্প্রতি কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বূদ্ধির কারণে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বাজার পর্যবেক্ষণে করে দেখা যায়, ডিএসইতে গেল ৫ সেপ্টেম্বর বিডি থাই ফুডের শেয়ার দর ছিল ৩৫ টাকা ৭০ পয়সা। ২২ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার দর ৫১ টাকা ৭০ পয়সায় উন্নীত হয়। উল্লেখ্য সময়ে কোম্পানিটির শেয়ার দর ১৬ টাকা বা ৩০.৯৪ শতাংশ বেড়েছে। এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬