Logo

সপ্তাহজুড়ে দর বাড়ল যেসব কোম্পানির

share up
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: গেল সপ্তাহজুড়ে (১৮-২২ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ৮৬টির দর বেড়েছে, ১৬৬টির দর কমেছে, ১৩৪টির দর অপরিবর্তিত রয়েছে এবং ১০টির লেনদেন হয়নি। সপ্তাহজুড়ে সবচেয়ে বেশি দর বেড়েছে বিডিকমের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সপ্তাহের প্রথম কর্মদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ৩৬ টাকা ৩০ পয়সা। আর শেষ কর্মদিবসে ক্লোজিং দর হয়েছে ৫৫ টাকা ৪০ পয়সা। গেল সপ্তাহ থেকে দর বেড়েছে ১৯ টাকা ১০ পয়সা বা ৫২.৬২ শতাংশ। এতে বিডিকম ডিএসইর সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: সী-পার্ল হোটেল ৪৬.৪৩ শতাংশ, বসুন্ধরা পেপার ৩১.২৪ শতাংশ, আজিজ পাইপস ৩০.৭৩ শতাংশ, ওরিয়ন ফার্মা ২৮.৭৪ শতাংশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ২৪.৭৪ শতাংশ, ইনডেক্স এগ্রো ২৩.৫২ শতাংশ, ওরিয়ন ইনফিউশন ২৩.১৫ শতাংশ, বিডি থাই ফুড ২১.৬৫ শতাংশ এবং এডিএন টেলিকম ১৯.৪১ শতাংশ দর বেড়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬