Logo

সপ্তাহজুড়ে ৯ খাতের শেয়ারে লোকসান

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: গেল সপ্তাহজুড়ে (১৮-২২ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ২০টি খাতের মধ্যে ৯টি খাতের শেয়ারের দর পতন হয়েছে। সাপ্তাহিক রিটার্নে লোকসানে রয়েছেন ৯টি খাতের বিনিয়োগকারীরা। সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

লোকসানে থাকা খাতগুলো হলো: পাট, বস্ত্র, সিরামিক, আর্থিক, সাধারণ বিমা, ব্যাংক, সিমেন্ট, ট্যানারী, খাদ্য ও আনুষঙ্গিক খাত। এ ৯টি খাতের মধ্যে সবচেয়ে বেশি লোকসানে রয়েছেন পাট খাতের বিনিয়োগকারীরা। এই খাতের বিনিয়োগকারীরাদের লোকসান হয়েছে ১৩ শতাংশ। এদিকে দ্বিতীয় সর্বোচ্চ লোকসানে রয়েছেন বস্ত্র খাতের বিনিয়োগকারীরা। এই খাতের বিনিয়োগকারীরা লোকসান হয়েছে ১.৮০ শতাংশ।

এছাড়া তৃতীয় সর্বোচ্চ লোকসানে রয়েছেন আর্থিক খাতের বিনিয়োগকারীরা। এই খাতের বিনিয়োগকারীরা লোকসান হয়েছে ১.৭০ শতাংশ। অন্যান্য খাতগুলো হলো: আর্থিক খাত ১.৬০ শতাংশ, সাধারণ বিমা খাত ১.৫০ শতাংশ, ব্যাংক খাত ০.৯০ শতাংশ, সিমেন্ট খাত ০.৮০ শতাংশ, ট্যানারী খাত ০.৬০ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাত ০.৫০ শতাংশ খাত। মিউচুয়াল ফান্ড খাতের দর অপরিবর্তিত ছিল।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬