Logo

দর কমল যেসব কোম্পানির

সর্বনিম্ন অবস্থানে ডিএসইএক্স
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ৭৮টির শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে জুট স্পিনার্স লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ২৪৩ টাকা ১০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ২২৩ টাকা ৭০ পয়সায়। তারমানে কোম্পানিটির শেয়ার দর ২০ টাকা ৭০ পয়সা বা ৭.৯৮ শতাংশ কমেছে। এতে করে জুট স্পিনার্স লিমিটেডের শেয়ার দর পতনের তালিকায় র্শীষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: কোহিনূর কেমিক্যাল ৭.৩১ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয় ৫.৬৩ শতাংশ, ওরিয়ন ইনফিউশন ৪.৬২ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটাল ৪.৩৮ শতাংশ, সন্ধানী ইন্সুরেন্স ৩.২২ শতাংশ, বিকন ফার্মা ২.৯২ শতাংশ, তাকাফুল ইসলামি ইন্সুরেন্স ২.৬৯ শতাংশ, সিলভা ফার্মা ২.৬৩ শতাংশ, নর্দার্ন ইন্সুরেন্স ২.৬১ শতাংশ দর কমেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬