Logo

বিএনপি নিরপেক্ষ নির্বাচনের দিবাস্বপ্ন দেখছে : ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বিএনপি প্রতিদিনই নির্বাচনের নামে মিথ্যাচার করছে। বিএনপি প্রতিদিনই তত্ত্বাবধায়ক সরকারের দিবাস্বপ্ন দেখছে, নিরপেক্ষ নির্বাচনের দিবাস্বপ্ন দেখছে,বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে গোপালগঞ্জ ও নড়াইলের মধ্যবর্তী স্থানে মধুমতী নদীর ওপর নির্মিত মধুমতি সেতুর চলমান কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার উচ্চ আদালতের নির্দেশে মিউজিয়ামে চলে গেছে। ওটা আর ফিরে আসা সম্ভব নয় আপাতত। নিরপেক্ষ নির্বাচন হবে এটা আমি আশ্বস্ত করছি। এই নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন হবে। এই শেখ হাসিনা সরকার নির্বাচনের মূল দায়িত্ব পালন করবে। অন্যান্য গণতান্ত্রিক দেশ যেমন ভারতে যে সরকার ক্ষমতায় থাকবে, তার অধীনেই নির্বাচন হয়। এখানে যারা যারা দায়িত্বে থাকবে যেমন পুলিশ, সেনাবাহিনী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এরা কিন্তু সরকারের অধীনে নয়, এরা সবাই নির্বাচন কমিশনের অধীনে থাকবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬