Logo

২ কোম্পানির শেয়ার যেন সোনার হরিণ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির শেয়ার যেন সোনার হরিণ। কোম্পানিগুলো হলো: সী-পার্ল এবং বসুন্ধরা পেপার।  ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ বেলা ১১ টায় পর্যন্ত এসব কোম্পানির শেয়ারের ক্রেতা থাকলেও বিক্রেতা ছিলনা। যে কারণে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে যায়। তথ্য সূত্য মতে, মঙ্গলবার সী-পর্ল শেয়ারের ক্লোজিং দর ছিল ১০৩ টাকা ৮০ পয়সা। আজ কোম্পানিটির সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ১১৪ টাকা ১০ পয়সা। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ১০.২০ টাকা বা ৯.৯১ শতাংশ বেড়েছে।

গেল মঙ্গলবার বসুন্ধরা পেপার শেয়ারের ক্লোজিং দর ছিল ৭৭ টাকা ৯০ পয়সা। আজ কোম্পানিটির সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ৮৫ টাকা। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ৭.১০ টাকা বা ৯.৯০ শতাংশ বেড়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬