Logo

ফের আবেদনের সময় বাড়ল এবি ব্যাংক বন্ডের

এবি ব্যাংক
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এবি ব্যাংক লিমিটেডের পারপেচ্যুয়াল বন্ড আবেদনের দ্বিতীয় দফায় সময় বাড়ানো হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বন্ডটিতে আবেদনের সময় বাড়িয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য সূত্র মতে, ৬০০ কোটি টাকার বন্ডটিতে আবেদনের সময় চলতি বছরের ৩০ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এই সময়ের মধ্য থেকে ব্যাংকটি পাবলিক অফারের মাধ্যমে ৬০ কোটি টাকা তুলবে।

বন্ডটি ট্রান্সফারেবল, আনসিকিউরড, নন-কিউমুলেটিভ, কন্টিজেন্ট কভার্টেবল পারপেচ্যুয়াল বন্ড।

উল্লেখ্য, বন্ডটি প্রথম দফায় ২২ আগস্ট পরযন্ত আবেদনের সময় বাড়িয়েছিল।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬