Logo

শেয়ার হাতবদলের শীর্ষে যেসব কোম্পানি

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কর্মদিবসে শেয়ার হাতবদলের শীর্ষে অবস্থান করছে বেক্সিমকো লিমিডেট। এদিন কোম্পানিটির ৩৪২ কোটি ৫ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ওরিয়ন ফার্মা। কোম্পানিটির ৩২৭ কোটি ২৫ লাখ ১৭ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। এছাড়া তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। কোম্পানিটির ১৫৫ কোটি ৪৫ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: একমি ল্যাবরেটরিজ, লাফার্জহোলসিম, জেএমআই হসপিটাল, ইস্টার্ন হাউজিং, শাহজিবাজার পাওয়ার, শাইনপুকুর সিরামিকস এবং ডেলটা লাইফ ইন্সুরেন্স।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬