Logo

বন্ডের মাধ্যমে ৫০০ কোটি টাকা তুলবে আইডিএলসি

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আইডিএলসি ফিন্যান্স লিমিটেডের বোর্ড সভা আনসিকিউরিড নন-কনভার্টেবল জিরো কুপন বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য সূত্র মতে, কোম্পানিটি বন্ড ইস্যুর মাধ্যমে ৫০০ কোটি টাকা তুলবে। বন্ডটির মেয়াদ ২ বছর। বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন নিয়ে বন্ড ইস্যু করবে আইডিএলসি।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬