Logo

বিক্রেতা নেই ৪ কোম্পানির

holted
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির শেয়ারে ক্রেতা থাকলেও বিক্রেতা নেই। সোমবার, (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে কোম্পানিগুলোর শেয়ার ক্রয়ের জন্য ক্রেতা থাকলেও বিক্রেতার খোঁজ মিলছে না। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো : মিরাকল ইন্ডাস্ট্রিজ, ইস্টার্ন কেবলস, ইস্টার্ন হাউজিং ও আজিজ পাইপস লিমিটেড।

তথ্য সূত্র মতে, আজ বেলা ১১ টা পর্যন্ত মিরাকল ইন্ডাস্ট্রিজের স্ক্রিনে ৫ লাখ ৭৮ হাজার ৪৪৫টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। উল্লেখ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩৭ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

একই সময়ে ইস্টার্ণ কেবলসের স্ক্রিনে ১ লাখ ৩ হাজার ৪০৭টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। উল্লেখ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২১৯ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।

এদিকে একই সময়ে ইস্টার্ন হাউজিং ও আজিজ পাইপসের স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা নেই। এত কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬