Logo

তথ্য আপডেটের আহ্বান এডিএন টেলিকমের

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এডিএন টেলিকমের বিনিয়োগকারিদের ১২ ডিজিটের টিআইএন নম্বর আপডেটর আহ্বান জানানো হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য সূত্র মতে, এডিএনের বিনিয়োগকারিদের ১২ ডিজিট ই-টিআইএন নম্বর, বিও হিসাব, ঠিকানা এবং মোবাইল নম্বর আপডেট করতে হবে। বিনিয়োগকারীদের নিজ নিজ ডিপি থেকে এই তথ্যগুলো আপডেট করতে হবে।

কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৩ অক্টোবর। রেকর্ড ডেটের আগেই এই তথ্যগুলো আপডেট করতে হবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬