Logo

দর কমেছে যেসব কোম্পানির

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১৪০ টির শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ইউনিয়ন ক্যাপিটালের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে ইউনিয়ন ক্যাপিটালের ক্লোজিং দর ছিল ১১ টাকা ৩০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১০ টাকা ৬০ পয়সায়। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৭০ পয়সা বা ৬.১৯ শতাংশ কমেছে। এতে করে ইউনিয়ন ক্যাপিটাল শেয়ার দর পতনের তালিকায় র্শীষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: জেএমআই সিরিঞ্জ ৫.৯৭ শতাংশ, এপেক্স ফুডস ৪.৫৯ শতাংশ, সোনালী পেপার ৪.৪১ শতাংশ, আইপিডিসি ফাইন্যান্স ৪.৩৬ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইল ৪.২৯ শতাংশ, মুন্নু এগ্রো মেশিনারিজ ৪.১৫ শতাংশ, সোনালী আঁশ ৪.১১ শতাংশ, সিনোবাংলা ৪.০৭ শতাংশ এবং সিভিও পেট্রোকেমিক্যাল ৪.০৬ শতাংশ দর কমেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬