Logo

দর বেড়েছে যেসব কোম্পানির

দর বেড়েছে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিদেবক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১০৯ টির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছেস্টান্ডার্ড সিরামিকের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে স্টান্ডার্ড সিরামিকের ক্লোজিং দর ছিল ১৪৭ টাকা ১০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১৬১ টাকা ৬০ পয়সা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ১৪ টাকা ৭০ পয়সা বা ১০ শতাংশ বড়েছে। এতে করে স্টান্ডার্ড সিরামিক শেয়ার দর বৃদ্ধির তালিকায় র্শীষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: ইস্টার্ন ক্যাবলস ৯.৯৮ শতাংশ, সী-পার্ল হোটেল ৯.৯৪ শতাংশ, বিডিকম ৯.৯১ শতাংশ, ওরিয়ন ফার্মা ৯.৮৯ শতাংশ, ডিবি থাই ফুড ৯.৮৮ শতাংশ, আজিজ পাইপস ৯.৫৪ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স ৮.৭৩ শতাংশ, ওরিয়ন ইনফিউশন ৮.৭২ শতাংশ, বিকন ফার্মা ৮.৪২ শতাংশ দর বেড়েছে ।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬