Logo

শেয়ার হাতবদলের শীর্ষে যেসব কোম্পানি

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কর্মদিবসে শেয়ার হাতবদলের শীর্ষে অবস্থান করছে ওরিয়ন ফার্মা। এদিন কোম্পানিটির ২২০ কোটি ৫১ লাখ ১৮ হাজার শেয়ার হাতবদল হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে দ্বিতীয় অবস্থানে রয়েছে বেক্সিমকো লিমিডেট। কোম্পানিটির ১৩৪ কোটি ১ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। এছাড়া তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ জেএমআই হসপিটাল । কোম্পানিটির ৭৯ কোটি ৩৩ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: ওরিয়ন ইনফিউশন, ইস্টার্ন হাউজিং, জেনেক্স ইনফোসিস, বিডিকম, ইউনিক হোটেল, বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং লাফার্জহোলসিম।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬