Logo

চার্লসের সঙ্গে বাইডেনর সাক্ষাৎ আগামীকাল

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

আর্ন্তজাতিক ডেস্ক: রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে লন্ডনে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি আজ রোববার (১৮ সেপ্টেম্বর) রানির কফিনে শ্রদ্ধা নিবেদন করবেন এবং সোমবার (১৯ সেপ্টেম্বর) রানির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার আগে সংবর্ধনা অনুষ্ঠানে রাজা চার্লস এবং অন্যান্য কয়েকজন বিশ্ব নেতার সঙ্গে সাক্ষাৎ করবেন।

সংবাদমাধ্যম বিবিসি জানায়, কয়েক দশকে দেখা যায়নি বিশ্বনেতাদের এমন সমাবেশে যোগ দিতে লন্ডনে আসা প্রায় ৫০০ রাষ্ট্রপ্রধান এবং বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে রয়েছেন বাইডেন।

তাছাড়াও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন এবং কমনওয়েলথ নেতাদের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। ভারতের প্রতিনিধিত্ব করবেন দ্রৌপদী মুর্মু।

বিশ্বনেতাদের মধ্যে উপস্থিত থাকবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, আইরিশ প্রেসিডেন্ট তাওইস্যাচ মাইকেল মার্টিন, জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমায়ার এবং ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাতারেলা। এছাড়া ইউরোপজুড়ে থাকা রাজপরিবারের সদস্যরাও উপস্থিত থাকবেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬