Logo

ঋণ ও ক্রেডিট কার্ড রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা শিথিল

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিউজ ডেস্ক: করযোগ্য আয় না থাকলে সব ধরনের ঋণ গ্রহণ ও ক্রেডিট কার্ডে লেনদেনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা শিথিল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

ফলে এখন থেকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণগ্রহণ ও দুই লাখ টাকা পর্যন্ত শিক্ষার্থী ক্যাটাগরিতে ক্রেডিট কার্ডে লেনদেনের ক্ষেত্রে তফসিলি ব্যাংকে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র জমা দেওয়ার বাধ্যবাধকতা প্রত্যাহার করে নিয়েছে (এনবিআর)। আজ রোববার (১৮ সেপ্টেম্বর) এনবিআরের দ্বিতীয় সচিব মো. মহিদুল ইসলাম চৌধুরী সই করা এক বিশেষ আদেশে এসব তথ্য জানানো হয়।

আদেশ এ বলা হয়, আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ধারা ১৮৪এ-এর উপ-ধারা (৪) প্রদত্ত ক্ষমতাবলে করারোপযোগ্য আয় না থাকা সাপেক্ষে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণগ্রহণ এবং শিক্ষার্থী ক্যাটাগরিতে দুই লাখ টাকা পর্যন্ত ক্রেডিট কার্ডে লেনদেনের ক্ষেত্রে তফসিলি ব্যাংকগুলো আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র জমা দেওয়ার বাধ্যবাধকতা প্রত্যাহার করা হলো।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬