Logo

যুক্তরাষ্ট্রের আকাশে দুটি ছোট বিমানের সংঘর্ষ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের কলোরাডোর মাঝ আকাশে দুটি ছোট বিমানের সংঘর্ষ হয়েছে। এতে করে বিমান দুটিতে থাকা ৩ আরোহীর সবাই নিহত হয়েছেন। তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সময় শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালের দিকে ডেনভারের ৩০ মাইল উত্তরে বোল্ডার কাউন্টির ওপরে বিমান দুটির সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সেখানকার স্থানীয় পুলিশ।

খবরে বলা হয়, সংঘর্ষের পর একটি খোলা মাঠের দুটি আলাদা জায়গায় আছড়ে পড়ে বিমান দুটি।

বোল্ডার কাউন্টির শেরিফের কার্যালয় এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় ৮.৫০ মিনিটের দিকে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পুলিশ মাঝ আকাশে বিমানের সংঘর্ষ নিয়ে একাধিক ফোন পায়। যে দুটি বিমানের মধ্যে সংঘর্ষ হয়েছে, তার একটি সেসনা ১৭২, অন্যটি সোনেক্স জেনোস।

সূত্র: খবর রয়টার্স।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬