Logo

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের আইপিও অনুমোদন

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে অর্থ উত্তোলনের অনুমোদন পেয়েছে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর, ২০২২) বিএসইসির ৮৩৮ তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেওয়া হয়।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স প্রতিটি ১০ টাকা মূল্যে ২ কোটি ২ লাখ ৬১ হাজার ১০৬টি শেয়ার ইস্যু করে পুঁজিবাজার থেকে ২০ কোটি ২৬ লাখ ১১ হাজার ০৬০ টাকা উত্তোলন করবে।

শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের মাধ্যমে আইডিআরএ’র বিধান মোতাবেক বাধ্যতামূলকভাবে শেয়ারবাজারে তালিকাভুক্তি নিশ্চিত করার পাশাপাশি ফিক্সড ডিপোজিট, সরকারি সিকিউরিটিজ, শেয়ারবাজারে তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগ এবং আইপিও ব্যয় নির্বাহ করবে।

কোম্পানিটির সর্বশেষ প্রকাশিত ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী পুন:মূল্যায়নসহ শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২০.৯৬ টাকায় এবং পুন:মূল্যায়ন বাদে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৭.৪৮ টাকায়। আর কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৮২ টাকা।

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স সাধারণ বীমা খাতে ব্যবসায় পরিচালনা করে।

প্রতিষ্ঠানটির আইপিও’র ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট, প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট ও ইসি সিকিউরিটিজ লিমিটেড এবং নিরীক্ষক হিসেবে কাজ করছেঠ ইসলামী আফতাব অ্যান্ড কোম্পানি, চার্টার্ড একাউন্ট্যান্টস।

উল্লেখ্য,শেয়ারবাজারে তালিকাভুক্তির পূর্বে কোম্পানিটি কোন প্রকার লভ্যাংশ ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬