Logo

দর কমেছে যেসব কোম্পানির

পতনের ধারায় ফিরেছে শেয়ারবাজার
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের শেষ কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১৪১ টির শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে বে-লিজিংয়ের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসেবে-লিজিংয়ের ক্লোজিং দর ছিল ২৫ টাকা ৩০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ২৩ টাকা ৯০ পয়সায়। তারমানে কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৪০ পয়সা বা ৫.৫৩ শতাংশ কমেছে। এতে করে বে-লিজিংয় শেয়ার দর পতনের তালিকায় র্শীষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: সিমটেক্স ৩.৬২ শতাংশ, ঢাকা ডায়িংয় ৩.৬০ শতাংশ, আইপিডিসি ফাইন্যান্স ৩.২০ শতাংশ, আইডিএলসি ফাইন্যান্স ২.৮৪ শতাংশ, জেমিনি সী ফুড ২.৬৫ শতাংশ, বিডি ওয়েল্ডিংয় ২.৫৫ শতাংশ, ফারইস্ট নিটিংয় ২.৪৫ শতাংশ, ইউনাইটেড ফাইন্যান্স ২.৪৩ শতাংশ এবং প্রাইম ফাইন্যান্স ২.৩৬ শতাংশ দর কমেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬