Logo

ডিভিডেন্ড ঘোষণা করল বে লিজিং

বে-লিজিং
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেযারবাজারে তালিকাভুক্ত কোম্পানি কোম্পানি বে লিজিং অ্যান্ড ইনভেস্টম্যান্ট লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিটি গেল ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি বিনিয়োগকারীদের ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দেবে। শেয়ার প্রতি সমন্বিত লোকসান হয়েছে ৯৯ পয়সা। গেল বছর একই সময়ে সমন্বিত ইপিএস ছিলো ১ টাকা ১৪ পয়সা ।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৭ টাকা ৮২ পয়সা।কোম্পানির বোর্ড সভা (এজিএম) আগামী ৩০ অক্টোবর ২০২২ তারিখ অনুষ্ঠিত হবে। কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ০৬ অক্টোবর ২০২২।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬