Logo

বিক্রেতা শূণ্য ৩ কোম্পানির

holted
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির শেয়ার বিক্রেতা শূণ্য। কোম্পানিগুলো হলো: জুট স্পিনার্স, সোনারগাঁও টেক্সটাইল ও ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড । আজ বেলা ১২ টায় পর্যন্ত এসব কোম্পানির শেয়ারের ক্রেতা থাকলেও বিক্রেতা ছিলনা। যে কারণে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে যায়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য সূত্য মতে, জুট স্পিনার্সের স্ক্রিনে ১৪ হাজার ২৪৬ টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। উল্লেখ্য, সর্বশেষ সময়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয় ১৯০ টাকা ৭০ পয়সা দরে ।

এদিকে একই সময়ে সোনারগাঁও টেক্সটাইলের স্ক্রিনে ১ লাখ ১৩ হাজার ৫৩৬টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল।উল্লেখ্য, সর্বশেষ সময়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয় ৬০ টাকা দরে। একই সময়ে ইউনিয়ন ক্যাপিটালের স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা নেই।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬