Logo

দর কমেছে যেসব কোম্পানির

সূচকের পতন অব্যাহত
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১৮৮টির শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে সোনারগাঁও টেক্সটাইলের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে সোনারগাঁও টেক্সটাইলের ক্লোজিং দর ছিল ৬০ টাকা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৫৪ টাকা ৬০ পয়সায়। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৫ টাকা ৪০ পয়সা বা ৯ শতাংশ কমেছে। এতে করে সোনারগাঁও টেক্সটাইল শেয়ার দর পতনের তালিকায় র্শীষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: ওরিয়ন ফার্মা ৪.৬২ শতাংশ, ইস্টার্ন হাউজিংয় ৪.৫১ শতাংশ, শাইনপুকুর সিরামিস ৩.৫৭ শতাংশ, ইয়াকিন পলিমার ৩.৫৪ শতাংশ, সানলাইফ ইন্সুরেন্স ৩.৪০ শতাংশ, ফু-ওয়াং সিরামিক ২.৬৮ শতাংশ, ওয়াটা কেমিক্যাল ৩.৬৩ শতাংশ, বেক্সিমকো ফার্মা ২.৬১ শতাংশ এবং লিগ্যাসি ফুটওয়্যার ২.৬০ শতাংশ দর কমেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬