Logo

আগামীকাল ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: চার দিনের রাষ্ট্রীয় সফর শেষে ভারত থেকে সম্প্রতি দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তার ভারত সফর নিয়ে সোমবার (১২ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলন করবেন।

এদিন লিখিত বক্তব্যের পাশাপাশি গণমাধ্যমকর্মীদের নানা প্রশ্নের জবাবও দেবেন তিনি। শনিবার (১০ সেপ্টেম্বর) আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত আওয়ামী লীগের একাধিক প্রেসিডিয়াম সদস্য গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬