Logo

বজ্রপাতে ২ সহোদরের মৃত্যু

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিউজ ডেস্ক: খুলনার ডুমুরিয়ায় বজ্রপাতে দুই সহোদর প্রাণ হারিয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার শরাফপুর ইউনিয়নের সেনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শরাফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবি শুক্রবার রাতে এ তথ্য জানান।

নিহতরা হলেন মো. নাজমুল মলঙ্গী ও মো. এনামুল মলঙ্গী। তারা সেনপাড়া গ্রামের মলঙ্গী বাড়ির মৃত হাছেন মলঙ্গীর ছেলে। স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে ভারি বৃষ্টি শুরু হয়। এ সময় কয়েক দফা বজ্রপাত হয়। নাজমুল ও এনামুল বাড়ির কাছাকাছি রাস্তায় ছিলেন। হঠাৎ বজ্রপাতে তাদের মৃত্যু হয়।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬