Logo

গেল সপ্তাহে শেয়ার হাতবদলে শীর্ষ ১০ কোম্পানি

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার হাতবদলের শীর্ষে বেক্সিমকো লিমিটেড। গেল সপ্তাহে কোম্পানিটির ৬৬৩ কোটি ২০ লাখ ১ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটির ৫ কোটি ২৭ লাখ ৭০ হাজার ৮১৭টি শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৭.২৯ শতাংশ।

এদিকে দ্বিতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা। কোম্পানিটির ৫ কোটি ২৫ লাখ ৩৩ হাজার ২১৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৫৯৫ কোটি ৫০ লাখ ৬৮ হাজার টাকা।

এছাড়া তৃতীয় স্থানে রয়েছে লাফার্জ হোলসিম। কোম্পানিটির ৪ কোটি ৫৩ লাখ ৮৪ হাজার ৮৯১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৬৫ কোটি ১৬ লাখ ৩৩ হাজার টাকা।

অন্যান্য কোম্পানিগুলো হলো: জেএমআই হসপিটাল ২৯৪ কোটি ৫৩ লাখ ৩৮ হাজার টাকার, নাহি অ্যালিুমিনিয়াম ২৪৩ কোটি ৫১ লাখ ৪১ হাজার টাকার, ইস্টার্ন হাউজিংয় ২৩৪ কোটি ৯ লাখ ৮৬ হাজার টাকার, ডেলটা লাইফ ইন্সুরেন্স ১৯৫ কোটি ২০ লাখ ৫২ হাজার টাকার, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ১৮৬ কোটি ৪২ লাখ ২২ হাজার টাকার, ন্যাশনাল পলিমার ১৬৭ কোটি ৪৭ লাখ ৯৯ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশন ১৬৩ কোটি ৬৯ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬