Logo

দর কমল যেসব কোম্পানির

লেনদেনের শীর্ষে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১৮৮টির শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৭২ টাকা ৯০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৬৬ টাকা ২০ পয়সায়। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৬ টাকা ৭০ পয়সা বা ৯.১৯ শতাংশ কমেছে। এতে করে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড শেয়ার দর পতনের তালিকায় র্শীষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: নাহী অ্যালুমিনিয়াম ৮.৮৯ শতাংশ, কেএমআই হসপিটাল ৬.৯২ শতাংশ, সিনোবাংলা ৬.৭৪ শতাংশ, এপেক্স ফুডস ৬.৪২ শতাংশ, শাহজিবাজার পাওয়ার ৬.৩০ শতাংশ, ইন্দোবাংলা ফার্মা ৬.২৭ শতাংশ, পেপার প্রসেসিংয় ৫.৯৬ শতাংশ, আরএসআরএম স্টিল ৫.৮২ শতাংশ এবং ন্যাশনাল পলিমার ৫.৭৫ শতাংশ দর কমেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬