Logo

দর বেড়েছে যেসব কোম্পানির

মার্জিন ঋণ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের শেষ কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ৭২টির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৩৮৫ টাকা ৩০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৪১৯ টাকা ১০ পয়সা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৩৩ টাকা ৬০ পয়সা বা ৮.৭১ শতাংশ বেড়েছে। এতে করে ওরিয়ন ইনফিউশন শেয়ার দর বৃদ্ধির তালিকায় র্শীষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: ওরিয়ন ফার্মা ৭.৫১ শতাংশ, সোনালী আঁশ ৭.৪৮ শতাংশ, ইয়াকিন পলিমার ৭.২৭ শতাংশ, কোহিনূর কেমিক্যাল ৭.১৪ শতাংশ, বেক্সিমকো লিমিটেড ৬.২৭ শতাংশ, প্রাইম লাইফ ইন্সুরেন্স ৫.৪৬ শতাংশ, এস আলম কোল্ড রোল্ড ৫.৩৯ শতাংশ, স্কয়ার টেক্সটাইল ৪.৯০ শতাংশ এবং মোজাফ্ফর হোসেন স্পিনিংয় ৪.৬৫ শতাংশ দর বেড়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬