Logo

দর কমেছে যেসব কোম্পানির

পতনের ধারায় ফিরেছে শেয়ারবাজার
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের চর্তুথ কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১৫৫টির শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ডের ক্লোজিং দর ছিল ৭ টাকা ৩০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৬ টাকা ৬০ পয়সায়। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৭০ পয়সা বা ৯.৫৮ শতাংশ কমেছে। এতে করে ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড শেয়ার দর পতনের তালিকায় র্শীষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: আইএফআইস ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৮.৯২ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ৭.৭৫ শতাংশ, ফার্স্ট বাংলাদেশ ফিক্সম মিউচুয়াল ফান্ডের ৭.৪০ শতাংশ, পপুলার ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৭.২৭ শতাংশ, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৭.১৪ শতাংশ, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৭.১৪ শতাংশ, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৬.৬৬ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইল ৫.৮৯ শতাংশ, গ্রামীন ওয়ান স্কিম টু মিউচুয়াল ফান্ড ৫.৫৯ শতাংশ দর কমেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬