Logo

শেয়ার বিক্রি করবে লংকাবাংলার পরিচালক

লংকাবাংলা ফিন্যান্স
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি লংকাবাংলা ফাইন্যান্সের উদ্যোক্তা পরিচালক আন্বেশ্বা মহলী কুন্ডনমল শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। এই উদ্যোক্তা কোম্পানির ২০ লাখ শেয়ার বিক্রি করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য সূত্র মতে, এই উদ্যোক্তার কাছে কোম্পানির মোট ৪ কোটি ১৫ লাখ ৩ হাজার ৮৪৪টি শেয়ার আছে। এর মধ্যে থেকে ২০ লাখ শেয়ার বিক্রি করবে আন্বেশ্বা মহলী। এই উদ্যোক্তা আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করতে পারবে।

 

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬