Logo

লেনদেন বন্ধের মেয়াদ বাড়ল পিপলস লিজিংর

পিপলস লিজিং
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেসের শেয়ার লেনদেন বন্ধের মেয়াদ ফের এক দফা বাড়ানো হয়েছে। এখন পর্যন্ত কোম্পানিটির লেনদেন বন্ধের মেয়াদ বাড়ানো হলো ৭১ দফা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়। ডিএসইর পরিচালনা পর্ষদ কোম্পানিটির শেয়ার লেনদেন আরও ১৫ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়েছে।

সেই হিসাব মতে আজ ৭ সেপ্টেম্বর থেকে আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিটির শেয়ারের লেনদেন বন্ধ থাকবে। সর্বশেষ ৭০ দফায় ২৩ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিটির লেনদেন বন্ধ ছিল।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬