Logo

অস্বাভাবিক হারে বাড়ছে ইউনিক হোটেলের শেয়ার

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: হঠাৎ অস্বাভাবিক হারে বাড়ছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেডের শেয়ার। ২০১২ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত ভ্রমণ খাতের কোম্পানিটির শেয়ারের দাম সাত দিনের বেড়েছে ১২ টাকা ১০ পয়সা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তথ্যসূত্রে জানা যায়।

ডিএসইর সূত্র মতে, গেল ২৫ আগস্ট ইউনিক হোটেলের শেয়ারের মূল্য ছিল ৫৬ টাাকা ৫০ পয়সা। সেখান থেকে ১২ টাকা ১০ পয়সা বেড়ে গেল ৪ সেপ্টেম্বর দাঁড়িয়েছে ৬৯ টাকা ৬০ পয়সা।বিনিয়োগকারীরা বলছেন, ইউনিক হোটেলের সামনে জুলাই থেকে ৩০ জুন সমাপ্ত বছরের লভ্যাংশ ঘোষণা হবে। বিনিয়োগকারীদের প্রত্যাশা বিগত দুই বছরের তুলনায় এ বছর আরও ভালো লভ্যাংশ দেবে। এ কারণে শেয়ারটিতে বিনিয়োগ করছেন তারা।

এদিকে হঠাৎ কোম্পানিটির শেয়ারের দাম বৃদ্ধির পেছনে কোনো সংবেদনশীল তথ্য আছে কিনা খতিযে দেখবে ডিএসই।

কোম্পানিটি ২০২১ সালে ইউনিটহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। তার গেল বছরও ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। প্রায় ১ হাজার কোটি টাকা ঋণে থাকা কোম্পানিটির রিজার্ভ সারপ্লাস দেখানো হয়েছে ১ হাজার ৬৭৮ কোটি টাকা।বর্তমানে কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে কোম্পানির ৪৬ শতাংশ শেয়ার, ২৭ শতাংশ রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে কোম্পানির ২৫ শতাংশ শেয়ার।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬