Logo

জমি বিক্রি করবে ফারইস্ট ইসলামী

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবজারের তালিকাভুক্ত কোম্পানি ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ রংপুরের রঘুনাথপুরে প্রপার্টি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ১৩ ডেসিমেল জমি বিক্রি করবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য সূত্র মতে, কোম্পানিটি ৪ কোটি ৮৬ লাখ ৯৯ হাজার টাকার জমি বিক্রি করবে । কোম্পানিটির জমি বিক্রির সিদ্ধান্ত ইতোমধ্যে ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অর্থরিটি অনুমোদন করেছে।

কোম্পানিটি জানায়, উল্লেখিত অর্থ কোম্পানিটি পলিসিহোল্ডারদের পাওনা মেটানোর কাজে ব্যয় করবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬