Logo

দর কমেছে যেসব কোম্পানির

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের তৃতীয় কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১৪৬টির শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ফনিক্স ফাইন্যান্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে ফনিক্স ফাইন্যান্সের ক্লোজিং দর ছিল ১৮ টাকা ৮০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১৬ টাকা ৯০ পয়সায়। তারমানে কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৯০ পয়সা বা ১০.১০ শতাংশ কমেছে। এতে করে ফনিক্স ফাইন্যান্স শেয়ার দর পতনের তালিকায় র্শীষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: ইউনিয়ন ক্যাপিটাল ৭.০১ শতাংশ, ন্যাশনাল টি ৬.৭৮ শতাংশ, এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড ৫.৬১ শতাংশ, ডিবিএইচ-১ম মিউচুয়াল ফান্ড ৫.৪৭ শতাংশ, আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড ৩.০৩ শতাংশ, গ্রিনডেল্টা মিউচুয়াল ফান্ড ২.৮১ শতাংশ, ডেল্টা ব্র্যাক হাউজিংয় ২.৬৫ শতাংশ, হোয়াওয়েল টেক্সটাইল ২.৬৪ শতাংশ, প্রিমিয়ার লিজিংয় ২.৫৯ শতাংশ দর কমেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬