Logo

বিক্রেতা উধাও বসুন্ধরা পেপার মিলসের

holted
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের তালিকাভুক্ত বসুন্ধরা পেপার মিলস লিমিটেডে শেয়ার লেনদেন শুরুর ২ ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে । এতে করে কোম্পানিটির শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

তথ্য সূত্র মতে, এদিন ১১টা ৪৮ মিনিট পর্যন্ত বসুন্ধরা পেপারের স্ক্রিনে ৭ লাখ ৫১ হাজার ৪১১টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। উল্লেখ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৭৩ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। গেল কর্মদিবসে শেয়ারটির সমাপনী দর ছিল ৬৬ টাকা ৫০ পয়সা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬