Logo

ডিভিডেন্ড ঘোষণা করল মাস্টার ফিড

লভ্যাংশ পাঠিয়েছে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৫ সেপ্টেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত এসএমই খাতের কোম্পানি মাস্টার ফিড অ্যাগ্রোটিক লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি ৩০ জুন, ২০২২ তারিখে অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করে। কোম্পানিটির বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ১১ পয়সা। শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়ায় ১৫ টাকা ১৪ পয়সা।

৩০ নভেম্বর সকাল সাড়ে ১১ টায় ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৭ সেপ্টেম্বর।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬