Logo

বিকেলে ২ কোম্পানির বোর্ড সভা

বোর্ড সভা
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৫ সেপ্টেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির বোর্ড সভা আজ বিকেলে অনুষ্ঠিত হবে। লংকাবাংলা সূত্রে এই তথ্য জানা গেছে। কোম্পানি ২টি হলো: ফনিক্স ফাইন্যান্স ও ইবনেসিনা ফার্মা।

ফনিক্স ফাইন্যান্স: বোর্ড সভা আজ বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে।

সভায় কোম্পানিটির (জানু-মার্চ’২২) সমাপ্ত প্রথম প্রান্তিক এবং দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন’২২) আর্থিক প্রতিবেদনও প্রকাশ করা হবে।

ইবনেসিনা ফার্মা: বোর্ড সভা আজ বেলা ২.৩০ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬