Logo

ডিভিডেন্ড ঘোষণা করল মেঘনা লাইফ ইন্সুরেন্স

মেঘনা ইন্স্যুরেন্স
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৫ সেপ্টেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত তালিকাভুক্ত কোম্পানি মেঘনা লাইফ ইন্সুরেন্স লিমিটেড অর্থবছরের ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছের বিনিয়োগকারীদের ২৫ শতাংশ ডিভিডেন্ড দেবে। এর মধ্যে ১৫ শতাংশ ক্যাশ এবং ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড। রোববার (০৪ সেপ্টেম্বর) কোম্পানিটির সভায় সর্বশেষ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই ডিভিডেন্ড ঘোষণা করা হয়।

আগামী ১৯ অক্টোবর সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ সেপ্টেম্বর।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬