Logo

ইজিএমের তারিখ জানাল লাভেলো আইসক্রিম

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৪ সেপ্টেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি লাভেলো আইসক্রিম লিমিটেড বিশেষ সাধারণ সভার (ইজিএম) তারখি ঘোষণা করেছে। আগামী ১৮ অক্টোবর, সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানির ইজিএম অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটি আগামী ২৬ সেপ্টেম্বর ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করেছে।

কোম্পানিটি সংঘস্বরকের আর্টিকেল অব অ্যাসোসিয়েশনে কিছু বিধান অর্ন্তভুক্ত করার জন্য ইজিএম করবে। কোম্পানিটি জানিয়েছে, ঋণ সুবিধার জন্য সম্পত্তি বন্ধক রাখবে। কোম্পানিটির কোনো সহযোগী কোম্পানি বা তৃতীয় পক্ষ লাইবিলিটিজ নিরাপত্তার জন্য সুরক্ষার নিশ্চয়তা দেবে। কোম্পানিটি আরও জানায়, কোম্পানিটির পরিচালনা পর্ষদ ইজিএমের মাধ্যমে শেয়ারহোল্ডারদের কাছ থেকে সম্মতি নিবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬