Logo

জেগেছে শেয়ারবাজার, দুই ঘন্টায় লেনদেন ছাড়াল ১২২২ কোটি

বিদেশি বিনিয়োগ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৪ সেপ্টেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহরে প্রথম কর্মদিবসে মূল্য সূচকের বড় উত্থানে জেগেছে শেয়ারবাজার। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা ১১টা ৪৪ মিনিট পর্যন্ত ডিএসইতে ১ হাজার ২২ কোটি ১৬ লাখ ২৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিকে বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৫৫৪ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪১৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩২৪ পয়েন্টে।

এছাড়া ডিএসইতে ৩৭২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১৫টির, কমেছে ৮৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৮টির।

 

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬