Logo

গেল সপ্তাহে খাতভিত্তিক লেনদেনের শীর্ষে বস্ত্র খাত

বস্ত্র খাতে বিনিয়োগকারীদের আগ্রহ
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

নিউজ ডেস্ক: গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) খাতভিত্তিক লেনদেনের শীর্ষে রয়েছে বস্ত্র খাত। গেল সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ১৮ শতাংশ অবদান রয়েছে এই খাতে। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য সূত্র মতে, আলোচ্য সপ্তাহে ফার্মা খাতে ১২.৩ শতাংশ লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। প্রকৌশল খাতে ১১.৬ শতাংশ লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

অন্য খাতগুলো হলো: বিবিধ খাতে ১১ শতাংশ, খাদ্য খাতে ৫.৮ শতাংশ, আর্থিক খাতে ৫.৬ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৫.৩ শতাংশ, সেবা-আবাসন খাতে ৪.৭ শতাংশ, ব্যাংক খাতে ৩.৯ শতাংশ,জীবন বিমা খাতে ৩.৩ শতাংশ, সিমেন্ট খাতে ৩ শতাংশ, কাগজ খাতে ২.৯ শতাংশ, সাধারণ বিমা খাতে ২.৮ শতাংশ, ট্যানারি খাতে ২.৬ শতাংশ, আইটি খাতে ২.৫ শতাংশ, সিরামিকস খাতে ১.৭ শতাংশ, ভ্রমণ-অবকাশ খাতে ১.৫ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে দশমিক ৮ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে দশমিক ৬ শতাংশ ও পাট খাতে দশমিক ১ শতাংশ লেনদেন হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬