Logo

সপ্তাহজুড়ে দর কমেছে যেসব কোম্পানির

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এরমধ্যে ২৪৯টির দর বেড়েছে, ৮৩টির দর কমেছে, ৫৬টির দর অপরিবর্তিত রয়েছে এবং ৭টির লেনদেন হয়নি। সপ্তাহজুড়ে সবচেয়ে বেশি দর কমেছে ইউনিয়ন ক্যাপিটালের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সপ্তাহের শুরুতে ইউনিয়ন ক্যাপিটালের উদ্বোধনী দর ছিল ১৩ টাকা ৫০ পয়সা। শেষ কর্মদিবসে ক্লোজিং দর হয়েছে ১১ টাকা ৫০ পয়সা। এর আগের সপ্তাহের চেয়ে এর দর কমেছে ২ টাকা বা ১৪.৮১ শতাংশ। এতে করে ইউনিয়ন ক্যাপিটাল ডিএসইর সাপ্তাহিক দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: সানলাইফ ইন্সুরেন্স ১০.৮৬ শতাংশ, মনোস্পুল পেপার ৯.৫৬ শতাংশ, জুট স্পিনার্স ৮.৮২ শতাংশ, ইন্ট্রাকো সিএনজি ৮.৬৭ শতাংশ, আইপিডিসি ফাইন্যান্স ৭.৮৭ শতাংশ, সোনারগঁও টেক্সটাইল ৭.৪১ শতাংশ, পেপার প্রসেসিংয় ৭.২১ শতাংশ, পদ্মা লাই ইন্সুরেন্স ৬.৭৩ শতাংশ এবং প্রিমিয়ার লিজিংয় ৫.৮১ শতাংশ দর কমেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬