Logo

গেল সপ্তাহে শেয়ার হাতবদলের শীর্ষে যেসব কোম্পানি

পতন থেমেছে শেয়ারবাজারে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২২
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার হাতবদলের শীর্ষে অবস্থান করছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪৮২ কোটি ৩৪ লাখ ৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এই তথ্য জানা গেছে।

গেল সপ্তাহে কোম্পানিটির ৩ কোটি ৯৯ লাখ ৩৬ হাজার ৮৩৫টি শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৫.০৭ শতাংশ। এদিকে দ্বিতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা। কোম্পানিটির ৩ কোটি ৩৫ লাখ ৭৮ হাজার ২৮৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৬৩ কোটি ৮১ লাখ ৩৮ হাজার টাকা। এছাড়া তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। কোম্পানিটির ১ কোটি ৯৩ লাখ ৪৪ হাজার ৪৮৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৬৫ কোটি ৫০ লাখ ৪৬ হাজার টাকা।

অন্যান্য কোম্পানিগুলো হলো: মালেক স্পিনিংয় ২৩৯ কোটি ৯১ লাখ ৯০ হাজার টাকার, লাফার্জ হোলসিম ২৩৮ কোটি ৯৮ লাখ ৬৯ হাজার টাকার, ইস্টার্ন হাউজিংয় ২২৫ কোটি ৯৩ লাখ ৬৫ হাজার টাকার, ফরচুন সুজ ২১২ কোটি ৩৮ লাখ ৮৯ হাজার টাকার, ডেলটা লাইফ ইন্সুরেন্স ১৮৫ কোটি ৭ হাজার টাকার, ম্যাকসন্স স্পিনিংয় ১৬৯ কোটি ৫৬ লাখ ২৭ হাজার টাকার, আইপিডিসি ফাইন্যান্স ১৫৬ কোটি ৩৬ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬