Logo

দর কমেছে যেসব কোম্পানির

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২২
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের চতুর্থ কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১৩৫টির শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ইন্ট্রাকো সিএনজি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে ইন্ট্রাকো সিএনজি ক্লোজিং দর ছিল ৪৩ টাকা ১০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৩৮ টাকা ৮০ পয়সায়। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৩০ পয়সা বা ৯.৯৭ শতাংশ কমেছে। এতে করে ইন্ট্রাকো সিএনজি শেয়ার দর পতনের তালিকায় র্শীষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: সোনারগাঁও টেক্সটাইলের ৮.৭৮ শতাংশ, সিমটেক্সের ৬.৭২ শতাংশ, ঢাকা ডায়িংয়ের ৬.৩০ শতাংশ, সিনোবাংলঅর ৬.০২ শতাংশ, মনোস্পুল পেপারের ৫.৯৮ শতাংশ, জুট স্পিনার্সের ৫.৪১ শতাংশ, তশরিফা ইন্ডাস্ট্রিজের ৫.৩৬ শতাংশ, এপেক্স ফুডসের ৪.৯১ শতাংশ এবং পেপার প্রসেসিংয়ের ৪.৮৩ শতাংশ দর কমেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬